Skip to main content

Posts

Featured

প্রতিদান

 নিজের পায়ে মারলে কুড়াল কাঁদছো এখন বসে, ভাগ্য কি আর বদলানো যায় হাজার কপাল ঘষে। কি চেয়েছো, কি পেয়েছো হিসাব কিতাব কোথা? কপাল চাপড়ে বসছো পথে বুকে নিয়ে ব্যথা। ধ্বংস লীলায় মাতলে যেদিন মত্ত হয়ে রোষে সেদিন কি হায় ভেবেছিলে তোমায় পেলো দোষে। রিপু তোমায় করলো চালন  সর্বনাশের দিকে বিদ্যা তোমার লোপ যে পেলো বুদ্ধি হলো ফিকে। সত্য তখন তোমার কাছে মিথ্যা বরাবর, নিজের হাতেই খুঁড়লে তুমি নিজেরই কবর। নিমেষেই করলে তুমি ধ্বংস ইতিহাস, তোমার অস্তিত্ব তখন  হলো উপহাস। অস্বীকারি সত্য কেবল  মিথ্যা নিলে গায়ে অজ্ঞানতাস শিকল তুমি  পরলে নিজ পায়ে। ভাগ্য তোমার তুমি দিলে কালি দিয়ে মুছে ঔদ্ধত্যের তোমায় কারন কে'বা বলো পুছে? গায়ের জোরে, সংখ্যা বলে করলে উৎপাটন যে গাছটা রক্ষা করে হয়ে পাটাতন। পিঠ পেতে নেয় সকল আঘাত বুকে দিয়ে স্থান, ভালোই তুমি দিলে তার সঠিক প্রতিদান। 

Latest Posts

পুনরোদ্ধার

অসম প্রেম

মোড়ল

যৌবন

আমি দরিদ্র নই

নিঃশেষিত শূণ্যতা

দুবিধা

অবোধ

স্মৃতি

সমর্পন